চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।রোববার সকাল ৭টার দিকে ষোলশহর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
ষোলশহর পুলিশ ফাঁড়ির এএসআই সন্তোষ কুমার নাথ জানান, সকাল ৭টার পুলিশ ফাঁড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ বিষয়টা আরও খতিয়ে দেখার আশ্বাস দেয়।
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আধঘণ্টা বিলম্বে ছাড়ে। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।
জেড





