মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪২) এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের সফিনা পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টার শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের সফিনা পাম্পের কাছে দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু ও উভয় অটোরিকশার ১২ জন যাত্রী আহত হন।

শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ