চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিদওয়ানুল হক জিসানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জিসানকে নগরীর খাজা রোড থেকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, জিসানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা আছে। আমরা মামলাগুলো যাচাইবাছাই করে দেখছি।
জিসান কক্সবাজার জেলার সদর থানার বিডিআর ক্যাম্প এলাকার হামিদুর রহমানের ছেলে বলে ওসি জানান।
এআই





