শিশু হারুন অপহরণ, হত্যা ও তার কিডনি চুরির দোষী ব্যবসায়ী ডাক্তারসহ সকল অপরাধীদের ফাঁসি দাবি জানিয়েছে অপরাজেয় বাংলাদেশ নামের সংগঠন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ মানববন্ধনে শিশু,কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
এসময় সরকারের সমালোচনা করে বক্তারা বলেন,শিশু অপহরণ,হত্যা ও কিডনি চুরি হচ্ছে কিন্তু সরকার এর জন্য কোনো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে না। ফলে শিশু নির্যাতন বড়ছে।
তারা আরও বলেন,কিছু চিকিৎসক অসাধু মহল কমলমতি অবুঝশিশুদের কিডনি ব্যবসার সাথে জড়িত। গ্রামের অসহায় গরীব লোকদের টাকার লোভ দেখিয়ে শিশুদের শহরে নিয়ে এসে তাদের কিডনি বিক্রি করে দিচ্ছে এবং তাদের বিদেশে পাচার করে দিচ্ছে।
শিশুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের উল্লেখ করে বক্তারা বলেন,শিশুদের সকল দায়-দায়িত্ব সরকারের। তাই তাদের নিরাপত্তা যদি না থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার।
বক্তরা শিশু অধিকার সুরক্ষার আইনের কথা উল্লেখ করে বলেন,২০১১ সালে হাইকোর্ট শিশুদের নির্যাতন বন্ধে রায় দিয়েছেন। পরে ২০১৩ সালে শিশু সুরক্ষায় পৃথক পৃথক দু'টি রিট মামলা হাইকোর্টে দায়ের করা হয়। যা গত বছর পাশ হয়। কিন্তু হাইকোর্টের এসকল নিদের্শনা বাস্তবায়ন হচ্ছে না। ফলে অপরাধীদের সঠিক বিচার হচ্ছে না।
শিশু নিরাপত্তায় সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়,শিক্ষা মন্ত্রাণালয়,সমাজ কল্যাণ মন্ত্রাণালয়,স্বাস্থ্য ও পরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকা না থাকায় দেশে-বিদেশে শিশুদের কিডনি পাচার হচ্ছে।
সংগঠনের সভাপতি ওহিদা বানুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষসহ শিশু,কর্মী ও সদস্যবৃন্দ।
[b]ঢাকা, এমএইচ, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]