বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দু'গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এতে আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
মূলত জমিতে ধান কাটা বা মাড়াই কেন্দ্রিক আগে থেকে তৈরি হওয়া দু'গ্রপের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম। নিহতরা হলেন ওই গ্রামেরই বাসিন্দা পলাশ (৩২) ও ইব্রাহিম (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো জানান, গ্রামে জমি নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এক পক্ষ ধান কাটতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত।
এ সময় পলাশ ও ইব্রাহিম দেশি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
জেড





