সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৩টার দিকে ওই গ্রামের কমিল উদ্দিন পাটোয়ারী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, রাতে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাত দল ইউনিয়নের ফাজিলপুর গ্রামের কমিল উদ্দিন পাটোয়ারী বাড়ির হাজী সফিউল্ল্যার ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল, নগদ ৩০ হাজার টাকা, ৫টি টর্চ লাইট ও মূল্যবান জিনিসসহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. খোকন ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেআই্