চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ১৪’শ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের নীলা এলাকার নুরুল আলমের স্ত্রী নুরজাহান বেগম (৪৫) ও তার ছেলে আজিজুর রহমান।
বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস তল্লাশি করে ১৪'শ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়। আজিজুরের পায়ে থাকা সেন্ডেল এর ভেতর থেকে এক হাজার পিস ও নুরজাহানেরর হাতে থাকা ব্যাগের ভিতর থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
কেএইচ





