নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মনযেল মণ্ডল (৩৫) নামে এক জন নিহত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সদর উপজেলার মুলদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনযেল যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রামের ইয়াকুব মণ্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় একসপ্তাহ পূর্বে মনযেল মণ্ডল সদর উপজেলার উপজেলার মুলদাইড় ঘোষপাড়ার শিশির ঘোষের বাড়িতে শ্রম বিক্রীর জন্য আসেন।

তারা আরো জানায়, সোমবার সকালে বিদ্যুতের পাখার সাহায্যে ধান থেকে আবর্জনা পরিস্কার করায় সময় বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আয়ুব হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এসএইচ