মেজর পরিচয় দিয়ে চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে মোহাম্মদ হোসেন আলী (২৮) নামের এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে হোসেন আলীকে শিবালয় উপজেলার গোডাউন এলাকা থেকে আটক করা হয়। হোসেন আলী মুন্সীগঞ্জ জেলার বানুড়ি গ্রামের সাইদ হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, হোসেন আলী চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবালয়ের গোডাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এম আর





