পদ্মাসেতুর ২০ তম স্প্যান বসানো হয়েছে। স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৩ কিলোমিটার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একমাসে বসলো ৩টি স্প্যান। সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের উপর নতুন স্প্যানটি বসলো।
আজ মঙ্গলবার দুপুর একটার দিকে ২০তম স্প্যান স্থাপন করা হয়। বছরের শেষ দিনের এই স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর প্রায় অর্ধেক দৃশ্যমান হল। সেতুতে মোট ৪১ স্প্যান বসবে।
৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ৪১টি খুঁটির ৩৪টিই সম্পন্ন হয়ে গেছে। সেতুর অগ্রগতি ৮৫ ভাগ বলে জানিয়েছেন, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।
এএস





