করিমন চালক প্রতিবন্ধী খোকন যাত্রী নিয়ে যেখানেই যান টিয়া পাখি (মিঠু) সেখানেই যাবে। খোকন ও মিঠুর বন্ধুত্বে মানুষ অভিভূত।

খোকন জানান, রায়পুর বাজারের বড় চটকা গাছ হতে বছরখানেক আগে টিয়া পাখির এ বাচ্চাটি সংগ্রহ করে। টিয়ার নাম রাখে মিঠু। মিঠু বলে ডাকলে টিয়া কাছে চলে আসে, খাবার খায়।

ভোরে খোকন যখন করিমন নিয়ে বের হয় তখন টিয়া পাখি মিঠুও তার সাথে চলে আসে। করিমনে বসে থাকলেও মিঠু বেশিরভাগ সময় তার মাথার উপর দিয়ে উড়ে যেতে পছন্দ করে। মিঠুর জন্য কোন খাঁচা নেই। সে সারাক্ষণ মুক্ত।

খোকন আরও জানায়, মিঠুকে সে তার একমাত্র মেয়ে সোহাগীর মতো দেখে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই