ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসায় গুলিবিদ্ধ হয়ে মেহেদী হাসান (২২) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর রমনার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরনির সরকারি বাসায় এই ঘটনা ঘটে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এসপির বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিজের গুলিতেই তার মৃত্যু হয়।

এমবি