শেরপুর জেলা কারাগারে থাকা জুয়েল মিয়া (৩০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে মারা যান।
জুয়েল মিয়া শেরপুর সদর উপজেলার নবীনগর এলাকার নুরুল মিয়ার ছেলে।
শেরপুর জেলা কারাগারের জেলার মো. ঈসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পেটে ব্যথা উঠলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওএফ





