‘বহু ভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিটির উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যা হিশ সাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার মহাতাব হোসেনসহ আরও অনেকে।
রুবেল/এমবি





