কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দল ঘোষিত টানা অবরোধ ও আহুত ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে আজ রবিবার সকাল ৭.৪৫টায় রাজধানীর মৌচাকে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট রমনা থানার নেতা-কর্মীরা।

রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুরাদ হোসেন, জামিল হোসেন, জামায়াত নেতা মোজাম্মেল হোসেন ও যুবনেতা ওমর ফারুক প্রমুখ।   

এসএইচ