চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় কামরুল হোসেন (৩৭) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া যুবক উপজেলার ৫ নং সদর ইউনিয়ন মাতৈন সর্দার বাড়ীর মৃত নূরুল ইসলামের ছেলে।

নিহতের ফুফাত ভাই ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ জানায়, সোমবার সকালে কামরুল হোসেনের মৃতদেহ দেখে পুলিশ খবর দেয়া হয়। রবিবার দিবাগত রাতে তাকে সর্দার বাড়ীর পার্শ্ববর্তি জঙ্গলে কে বা কাহারা পরিকল্পিতভাবে হাত পা বেঁধে রশিতে ঝুলিয়ে রাখে। জঙ্গলে একটি পলিথিন সহ তার ব্যবহার করা শাট, লুঙ্গী ও পেন্ট পুলিশ জব্দ করেছে।

তিনি আরো জানান, কামরুলকে মাদকাসক্তের চিকিৎসার জন্য খুলনা ও কুমিল্লা একাধিকবার মানসিক হাসপাতালে

ভর্তি করা হয়েছিল। বেশির ভাগ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাটাতো।

সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মামুনুর রহমান মজুমদার বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল। মাঝে মধ্যে পলিথিনের বেগ নিয়ে ঘুরে বেড়াত। সকালে খবর পেয়ে এসে দেখি কে বা কাহার পরিকল্পিতভাবে হাত পা বেঁধে তাকে রশিতে ঝুলিয়ে রেখেছে। পরে পুলিশকে খবর দিয়েছি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষযটি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে কামরুলের ফুফাত ভাই দ্বীন মোহাম্মদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আব্দুল হানিফ।

এমএম