১১দফা দাবীতে শনিবার নাটোর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতী পালন করেছে।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত শনিবার পূর্ন দিবস এবং বৃহস্পতিবার অর্ধ দিবস কর্মবিরতী পালন করবে এবং ১৫ অক্টোবর ঢাকায় গণ অনশনে অংশ নিবে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি ইকবাল শরীফ রানা ও সাধারণ সম্পাদক অসিত কুমার সাহা।

এর আগে জাতীয় পে স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পুননির্ধারন, প্রধান শিক্ষক পদসহ সকল ক্ষেত্রে বিভাগীয় পদোন্নিতর সুযোগ, মহিলা পুরুষ সকলের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ নির্ধারণ, পোষ্য কোঠা ২৫ ভাগ করা ও শিক্ষা সংক্রান্ত সকল পর্যায়ের কমিটিতে সহকারী শিক্ষকদের প্রতিনিধি রাখাসহ ১১টি দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

এসএইচ