লালমনিরহাটের কালীগঞ্জ উপেজলায় স্কুল শিক্ষার্থীদের দিয়ে ভ্যানে করে ইটসহ শ্রমিকের কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা-পড়া মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার চলবলা দলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যানে করে ইট সরানোর কাজ করাচ্ছে প্রধান শিক্ষক প্রদীব কুমার রায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে আকাশে মেঘলা হয়। পরে চলবলা দলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ক্লাস বন্ধ করতে বলেন।  প্রধান শিক্ষকের অনুমতিক্রমে ক্লাস বন্ধ করে দেয় সহকারী শিক্ষকরা। পরে প্রধান শিক্ষক প্রদীব কুমার কয়কজন শিশু শিক্ষার্থীকে ডেকে হাতে ধরিয়ে দেয় ভ্যান গাড়ী। আর ওই ভ্যানে করে সরাতে বলে বালুসহ ভারী ইট। প্রধান শিক্ষকের কথায় শিশু শিক্ষার্থীরা কথা অমান্য না করে বৃষ্টিতে ভিজে ইট সরানো কাজে লেগে পড়ে।  অনেক শিক্ষার্থীরা মাথায় করে ইট সারাতে দেখা গেছে। যদিও শিশুদের ভ্যানে করে ইট বয়ে নিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষকদের মধ্যে কোনও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। ঘটনার পর ওই এলাকায় রীতিমতো প্রশ্নের মুখে পড়েছেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, বাচ্চাদের দিয়ে যেভাবে ইট বহনের কাজ করানো হলো, তা অমানবিক ও গর্হিত কাজ। প্রধান শিক্ষককে সম্মান ও রেজাল্টের ভয়েই তারা এই কাজ করেছে।

শিক্ষার্থী দিয়ে ইট সরানো কথা স্বীকার করে চলবলা দলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব কুমার রায় বলেন, বিদ্যালয়ের সব কাজ শিক্ষার্থীরা করার নিয়ম আছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মহির উদ্দিন আহমেদ জানান, এই বিষয় আমার জানা নেই। খোঁজ-খবর নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানান, শিশু শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের ভারি কাজ করা যাবে না। তিনি আরও বলেন, শিক্ষার্থী দিয়ে ইট সরানোর বিষয়টি আমি খোঁজ নেবো। তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

নুরনবী/এমবি