দিনাজপুরে কাহারোল উপজেলায় বন্যার পানিতে ডুবে ৪ ভাইবোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বর গ্রামে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত চারজন হলো- চুমকি (১৩), শহীদ আলী (১০) ও প্রীতি খান (৭) ও তাদের চাচত ভাই শিহাদ (৭)। প্রথম ৩ জনের বাবা আবদুর রহমান।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার বলেন, বাড়িতে পানি ওঠায় ওই ৪ শিশু কলা গাছের তৈরি ভেলায় করে ঈশ্বর গ্রাম মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে আসছিল। এ সময় আশ্রয়কেন্দ্রের পাশেই ভেলাটি উল্টে ওই ৪ জন মারা যায়। তবে ওই ভেলায় আরও কেউ ছিল কি না, তা জানাতে পারেননি ওসি।

এমবি