বেসাময়িক বিমানে মন্ত্রী হিসেবে শপথ নেয়ায় লক্ষীপুর সদর -৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে অভিনন্দন জানিয়ে লক্ষীপুর দক্ষিণ তেমুহনী সুজুকী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকল শ্রমিকদের মাঝে চার শত মিষ্টি বিতারন করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেম ইউসুফ ও সাধারন সম্পাদক মাইন উদ্দিন মহিম।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তিনি মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার পর লক্ষীপুরের সুজুকী মালিক ও শ্রমিকেরা আনন্দে মেতে উঠেন।
বুধবার শহরের ঝুমুর হল বিমান মন্ত্রীর বাস ভবনের সামনে বিমান মন্ত্রকে অভিনন্দন জানিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন সুজুকী শ্রমিকেরা।
পরে তাদের মাঝে মিষ্টি বিতারণ করেন শ্রমিকদের সভাপতি ও সাধারন সম্পাদক। সুজুকীর শ্রমিক নেতা কর্মীরা শাহজাহান কামালকে বিমান মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষীপুর বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুজুকী দক্ষিণ তেমুহনী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেম ইউসুপ, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মহিম,মালিক সমিতির সভাপতি বায়েজিদ ভূইয়া, সাধারণ সম্পাদক আলামিন ভ’ইয়া,সাবেক সাধারণ সম্পাদক সগির আহম্মদ ইমন,পৌর ১০ নং ওয়ার্ড কমিশনার মো: রায়হান, আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর,সুজুকী শ্রমিক ইউনিয়নের লাইন সাধারন সম্পাদক রিপন চন্দ্র পাল ,শ্রমিক ইউনিয়নের সাবেক ছাত্র নেতা লুৎফুল কবির চৌধুরীসহ প্রমুখ।
এমআর





