রাজধানীর উত্তরা পশ্চিম থানায় লিমা আকতার (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) বিকেলে ওই এলাকার ১৪ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত লিমার স্বামীর নাম মো. জয়নাল আবেদীন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার এসআই মিজানুর রহমান বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই নারী ঘুমের ওষুধ সেবন করতেন। গত রাতও ওষুধ সেবন করে ঘুম‍াতে যান তিনি। কিন্তু বুধবার দুপুরে কোনো সাড়া না পেয়ে তার ছেলে ঘরে গিয়ে তাকে মেঝে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই মিজানুর রহমান বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনেই লিমার মৃত্যু হয়েছে কিনা ময়নাতদন্ত শেষেই তা বলা যাবে।

এম আর