কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
সোমবার বিকেল ৪টার দিকে জালিয়ারদ্বীপ এলাকার নাফ নদী থেকে এ সব উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টইল প্রদানকালে একটি ট্রলারকে দমদমিয়ার দিকে প্রবেশ করতে দেখে দায়িত্বরত বিজিবির সদস্যরা থামানোর নির্দেশ দেন। এ সময় চালক ট্রলারটি ফেলে রেখে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
জেআই





