চট্টগ্রামে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন কি না সেই পরীক্ষা হবে সীতাকুণ্ডের বিআইটিআইডিতে। সেখানে এ পর্যন্ত ১ হাজার ৫০টি কিট এসে পৌঁছেছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ বিআইটিআইডিতে করোনাভাইরাসে কেউ সংক্রমণ হয়েছেন কি না সেই পরীক্ষা হবে। সেই লক্ষ্যে সেখানে সরকারিভাবে এখন পর্যন্ত ১ হাজার ৫০টি কিট এসে পৌঁছেছে। হাসপাতালটিতে এখনো পর্যন্ত ৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আশা করা হচ্ছে, মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়নি।
ইলিয়াস হোসেন বলেন, চট্টগ্রামের মানুষদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, সরকার করোনা রোগীদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। এখন নাগরিকদের উচিত, আতঙ্কিত না হয়ে ঘরে থানা এবং সরকারি নির্দেশনা মেনে চলা।
এমবি





