করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫১৫জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৬ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।

শুক্রবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭১শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ৩২ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এমবি