আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন নিদর্লীয় নির্বাচন। এখানে দলীয় ভাবে নিবাচন করার সুযোগ নেই। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীদের সমর্থন করবে এবং নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ হবে।

রোববার দুপুরে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, কোন রাজনৈতিক দল কি করলো না করলো তা নিয়ে ভাববার সময় এখন নেই। যারা অপরাধ করেছেন তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে। বিএনপির অনেক নেতা আছে যারা এখনো নির্ভয়ে চলাফেরা করছেন। অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা তাদের মধ্যেই শুধু ভয় কাজ করছে এবং তারা আত্মগোপনে আছেন।

তিনি আরো বলেন, বহু প্রার্থী মনোনয়ন পত্র গ্রহণ করেছে, মনোনয়ন পত্র জমা দিবেন। দলগুলোও তাদের প্রার্থীদের সমর্থন দিবেন। সুষ্ঠভাবে নির্বাচন করতে সরকারের পদক্ষেপ নিয়ে হানিফ বলেন, দেশের উন্নয়ন ও স্বার্থে সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের সংশ্লিষ্টটা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর মধ্যে কে কোন দলের সাথে জড়িত আছে তা নিয়ে কথা বলার সুযোগ নেই। মানুষের নিরাপত্তা দেয়া ও আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আছেন বা সংশ্লিষ্ঠতার প্রমাণ আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই জনগণ চায়।

যারা অপরাধ করেছেন তাদেরতো গ্রেফতার আতঙ্ক থাকতেই পারে। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে