পাক্ষিক অনন্যার উদ্যোগে দেশের ১০ জন কৃতী নারীকে তাদের কাজের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক , কুমদ্দিনী ই পরিচালক প্রতিভা মুৎসুদ্দি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।
২০১৪ সালের জন্য যারা শীর্ষ দশ সম্মাননা পেয়েছেন তারা হলেন ভাষাসৈনিক হিসাবে লায়লা নূর, দেশের প্রথম নারী ভিসি হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম, বুয়েটের প্রথম নারী ভিসি হিসাবে প্রফেসর খালেদা একরাম , রাজনীতিতে মেহের আফরোজ চুমকী, চিকিৎসায় ডা. তাহমিনা বানু, সমাজসেবায় রোকসানা সুলতানা, আইন ও মানবাধিকারে ব্যারিস্টার তুরিন আফরোজ, ভিজ্যুয়ার আর্ট এ নাজিয়া আন্দালিব প্রিমা, খেলাধূলায় সালমা খাতুন, প্রথম নারী পাইলট হিসাবে নাইমা হক ও তামান্না-ই-লুৎফি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, নারীদের এগিয়ে নেোয়ার জন্য আরও প্রতিষ্ঠান বাড়ানো হলেই নারীরা এগিয়ে যাবে।
গ্রামে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত উদ্দ্যোগ গ্রহনেরও পরামরর্শ দেন তিনি।
অনুষ্ঠানের মেহের আফরোজ চুমকী বলেন, বাংলাদেশে অনেক নারী রয়েছে যারা দেশ ও জাতির জন্য অনেক কিছুই করে যাচ্ছেন । কিন্তু আমরা তাদের অনেক কেই চিনি না।
একজন নারী অন্য জনের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে নারীরা অনেক দুর এগিয়ে যাবে। পাক্ষিক অনন্যা নিয়মিতভাবে নারীর অর্জনের জন্য যে স্বীকৃতি দিয়ে যাচ্ছে তা অভিনন্দনযোগ্য।
অনুষ্ঠানে অনন্যার ২৭ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে ও নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসএইচ





