পঞ্চগড়ে প্রথমবারের মতো অনলাইনভিত্তিক ভ্রাম্যমাণ আদালতের (ই-মোবাইল কোর্ট) মাধ্যমে একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে পালকি নামে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২২ জুন) দুপুরে পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ গোলাম আজম জানান, এ আদালত পরিচালনার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট সার্ভারে যাবতীয় তথ্য আপলোড করা হয়। ফলে কোনো মহলের সুপারিশের সুযোগ থাকবে না।
ওএফ





