হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২শ’ ২০ কার্টুন সিগারেট ও ৬শ’গ্রাম সোনাসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার পৌনে ১০টা ও সাড়ে ৯টায় পৃথক দুই অভিযানে তাদের আটক করা হয়। এদের মধ্যে সিগারেটসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে পুলিশ।

এয়ারপোর্ট পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ