বন্যার কারণে মানিকগঞ্জের ছয়টি উপজেলার ৩৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা।
তিনি বলেন, পদ্মা যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জেলার দৌলতপুর এবং শিবালয় উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। এ কারণে জেলার সিংগাইর উপজেলা ছাড়া বাকী ছয়টি উপজেলার মোট ৩৮১টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যা কবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
এমএনজে





