করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৫৭ জন। একইদিনে নতুন করে আরও ২ হাজার ২৪ জন নতুন আক্রান্ত হয়েছে। দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৩১৫ জন। এনিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

আর রাজধানী ঢাকাতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ২০২ জন এবং ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৪৮ জন।

রোববার (১৬ আগস্ট) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় ৬ হাজার ১৪৬ জন, ফরিদপুরে ৫ হাজার ৩৫০ জন, মুন্সীগঞ্জে ৩ হাজার ২৬৯ জন, কিশোরগঞ্জে ২ হাজার ১৮৭ জন, টাঙ্গাইলে ২ হাজার ৬৯ জন, গোপালগঞ্জে ১ হাজার ৯৬৯ জন, নরসিংদীতে ১ হাজার ৮২৫ জন, রাজবাড়ীতে ১ হাজার ৬৭৮ জন, শরীয়তপুরে ১ হাজার ৩৯৭ জন, মাদারীপুরে ১ হাজার ২৪৬ জন ও মানিকগঞ্জে ৯৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১৫ হাজার ৮০৯ জন, কুমিল্লা জেলায় ৬ হাজার ১৯৩ জন, নোয়াখালী জেলায় ৩ হাজার ৯৪২ জন, কক্সবাজার জেলায় ৩ হাজার ৭০৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২ হাজার ৯৬ জন, চাঁদপুর জেলায় ১ হাজার ৯৯৩ জন, লক্ষ্মীপুর জেলায় ১ হাজার ৭২৮ জন, ফেনীতে ১ হাজার ৫০৯ জন, রাঙামাটিতে ৭৩৭ জন, বান্দরবানে ৬২৭ জন ও খাগড়াছড়িতে ৫৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগের সিলেট জেলায় ৪ হাজার ৯৫৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৮ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগের রংপুর জেলায় ১ হাজার ৭৩৬ জন, দিনাজপুরে ১ হাজার ৭৮৭ জন, নীলফামারী জেলায় ৭৫৮ জন, গাইবান্ধা জেলায় ৬৭১ জন, কুড়িগ্রামে ৫২৯ জন, লালমনিরহাট জেলায় ৪১৯ জন, পঞ্চগড় জেলায় ৩৪৫ জন ও ঠাকুরগাঁওয়ে ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগের খুলনা জেলায় ৫ হাজার ৩৯ জন, যশোরে ২ হাজার ৩৯৯ জন, কুষ্টিয়ায় ২ হাজার ২৫১ জন, চুয়াডাঙ্গায় ৯৮৭ জন, নড়াইলে ৯৮৫ জন, মাগুরায় ৬৪০ জন, বাগেরহাটে ৭৭৪ জন ও মেহেরপুরে ৩৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৩ হাজার ৭৮ জন, জামালপুরে ১ হাজার ১৭০ জন, নেত্রকোনায় ৬৬১ জন এবং শেরপুরে ৩৭২ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ২ হাজার ৮০৬ জন, পটুয়াখালীতে ১ হাজার ১১৯ জন, পিরোজপুরে ৮৫৬ জন, বরগুনায় ৭৫৩ জন, ভোলায় ৬০৪ জন ও ঝালকাঠিতে ৫৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৩ হাজার ৯৭১ জন, বগুড়ায় ৫ হাজার ৬৭৪ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৭২৭ জন, নওগাঁতে ১ হাজার ৫২ জন, পাবনায় ৮৯৭ জন, জয়পুরহাটে ৮৫৭ জন ও চাঁপাইনবাগঞ্জে ৫৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এমবি