নারায়ণগঞ্জের ফতুল্লায় জাকির মিয়ার ৩তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের ৯জন দগ্ধ হয়েছে।
আজ (১৯ ডিসেম্বর) বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লায় হক বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) তাদের সন্তান অনামিকা, ছেলে অর্পিত। এছাড়া, দগ্ধ বর্মণের মা ছায়া রানী (৬০) তার মেয়ে সুমিত্রা, ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), দগ্ধ বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র।
দগ্ধ শ্রীনাথ চন্দ্র বর্মণ জানান, ভোর সাড়ে ৫টায় মোবাইলের রিংটোনের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন রুমের মধ্যে আগুন। এতে তিনিসহ ঘুমন্ত বাকীরা আগুনে দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। কীভাবে আগুন লেগেছে দগ্ধ বর্মণ তা জানাতে পারেননি।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন।
এমবি





