কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়তে উঠে নুরনবী (৩৫) নামে এক যুবক গাছ থেকে পড়ে মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলার দলদলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি মহুবর মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি বিশাল কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে উঠেন তিনি। এসময় বৃষ্টির পানিতে ভেজা গাছে পা ফঁসকে মাটিতে পড়লে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ