চট্টগ্রামের সন্দ্বীপে কোরবানির পশুর হাটে কর্তৃত্ব নিয়ে গুলিতে দু’জন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সন্দ্বীপে পশুর হাটে গোলাগুলিতে জোড়া খুনের ঘটনায় মঙ্গলবার বিকালে ছয়জনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এ ঘটনায় দুই পরিবার থেকে মামলা করা হবে জানানো হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। কেউ বাদী হয়ে মামলা না করলে পুলিশ নিজেরা বাদী হয়ে মামলা করবে।
প্রসঙ্গত, সোমবার বিকালে সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় গরুর হাটের কর্তৃত্ব নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত ও তিন আহত হন।
কেএইচ





