চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ১২ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়াও পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ১৩টি তাজা ককটেল উদ্ধার করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি তাজা ককটেল উদ্ধার করে পটিয়া থানা পুলিশ। পরিত্যাক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, সীতাকুণ্ড এবং হাটহাজারী উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি জামায়াতে ১২ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমকে





