বান্দরবানে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহণ শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে যান চলাচল বন্ধ করে দেয় তারা।

বৃহস্পতিবার রাতে গফুর নামের এক বাসচালককে মারধর করে অপর এক জিপচালক। এ ঘটনার জেরে শুক্রবার সকাল ৮টা থেকে পরিবহণ শ্রমিকরা জেলায় বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে।

বাসচালককে মারধরের ঘটনায় পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন বান্দরবানের রুমা বাসস্টেশনের লাইনম্যান শাহাবুদ্দিন।

বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, সকাল থেকে জেলায় কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছে না পরিবহণ শ্রমিকরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ