সরকার বাংলাদেশ পুলিশের জন্য প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ১৯টি অস্ত্রাগার নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার পুলিশের এক সহকারি মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন) জানান, ৫৯ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে বাংলাদেশ পুলিশের ১৯টি ইউনিটে ১৯টি অস্ত্রাগার নির্মাণ করা হবে।
তিনি বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে অস্ত্রাগারগুলোর নির্মাণ সম্পন্ন করা হবে বলে তারা ধারণা করছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১৫ সালের জুলাইয়ে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রোফর্মা অনুমোদন করে। পূর্ত বিভাগকে ডিজিটাল সার্ভে এবং ভবনের জমির মাটি পরীক্ষা করার নিদের্শ দেয়া হয়েছে।
এমবি





