দেশের দ্বিতিয় বৃহৎ স্থল বন্দর এর পণ্য পরিবহনের প্রধান সড়ক চাঁপাই নবাবগঞ্জ-রাজশাহী জাতীয় মহা সড়কটির বেহাল দশা গত দুই বছর থেকে। দুই জেলার সড়ক বিভাগ যেন একে অপরের দিকে দায় ভার প্রদান করে নিজের দ্বায়িত্ব সম্পর্ণ করছেন।
বর্তমানে চাঁপাই নবাবগঞ্জ থেকে মহিশালবাড়ি ২৫ কিলোমিটার রাস্তা একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে । বার বার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয় নাই । প্রতিদিন পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স, যাত্রিবাহী বাস খানা খন্দকে পড়ে বিকল হচ্ছে। দুর্ঘটনা যেখানে প্রতিদিনের বিষয়।
জেলা সড়ক পরিবহন,ট্রাক মালিক গ্রুপ, জেলা শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসী দারিয়াপুরে সড়কটি সংস্কারের দাবিতে হাজারো মানুষের উপস্থিতিতে সম্প্রতি এক মানববন্ধন করে । এতে বক্তারা সড়ক নির্মাণে কর্তৃপক্ষকে ১৫ দিন সময় দেন । জেলা সড়ক পরিবহনের সভাপতি এফ কে এম লুৎফর ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা সাইদুর রহমান সহ অন্যান্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এই সড়কে নিয়মিত যাতায়াতকারী মোঃ জাকারিয়া (সাদিকুল হাজী) বলেন যে, আমাদের কষ্টের কথা শুনার আর কেউ নাই, তিনি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সামাজিক সংগঠন এভারগ্রীন সোসাইটি(ইজিএস)সভাপতি আবু রাইহান দ্বায়িত্বে অবেহেলার কারনে কর্তাদের শাস্তি দাবি করেছেন।
দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধান আশা করছেন ভুক্তভোগি ছয় উপজেলার জনগন।
নাজিব/জারিফ





