প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পাবনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শুভ (২৪), আকাশ (১৬) সুজন (২৪) এবং সাদ্দাম হোসেন (২৪)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর বাজারের একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে। তার দোকানে কম্পিউটারে তল্লাশি করে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার প্রমাণ পায় পুলিশ। এ সময় পুলিশ তার দোকানের কম্পিউটার ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, পাবনা শহরের একটি কম্পিউটারের দোকান থেকে তিনি প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যানুসারে মঙ্গলবার বিকালে সদর থানা পুলিশের একটি দল শহরের আব্দুল হামিদ সড়কের হক সুপার মার্কেটে একটি
দোকানে অভিযান চালিয়ে দোকানের ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে বিকৃত ছবি ডাউন লোড ও তা ছড়িয়ে দেয়ার প্রমাণ পায়। এই অভিযোগে পুলিশ দোকান থেকে শুভ, আকাশ ও সুমনকে গ্রেফতার করে।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





