বিদেশি অস্ত্রসহ মো. ইসমাইল (২৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার গ্রিন ভ্যালি আবাসিক এলাকার চৌধুরী কলোনি থেকে শনিবার বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দুটি দেশে তৈরি এলজি, চার রাউন্ড গুলি ও একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বলেন, এ চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে গুলিসহ চারটি অস্ত্র ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ