এসিড দিয়ে ঝলসানোর দায়ে ১১ বছর পর ২ ভাইকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল হামিদ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গামরুলি গ্রামের আব্দুর রশিদ ও সাইফুল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদির ভূঁইয়া জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৩ সালের ২১ মে রাতে গামরুলি গ্রামের আব্দুর রাজ্জাকের ওপর এসিড ছোঁড়ে তারা। এতে ঝলসে যায় আব্দুর রাজ্জাকের পুরো শরীর।
ঘটনার পরদিন আব্দুর রাজ্জাকের বাবা ওয়াহেদ বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা করেন। পুলিশ একই বছরের ১৯ জুন ২ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





