মানিকগঞ্জে চালা আহাম্মদীয়া সুলতানিয়া সামছুন উলূম হাফেজিয়া মাদ্রাসা মাঠে আজ সকাল সাড়ে ৮টায় মীর কাশেম আলীর প্রথম গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। এসময় জানাযায় এলাকার মানুষ ছাড়াও অংশ নেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মো. কামরুল ইসলাম, শিবালয় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহফুজুল হক, ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর সভাপতি আব্দুল কাদের, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিনসহ জেলা-উপজেলা জামায়াত ও শিবির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।

জানাজায় ইমামতি করেন জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন। জানাযা শেষে পরে তারা কবর জিয়ারত করেন। পরে সাড়ে ৯টার সময় ২য় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

এদিকে ফজরের নামাজ শেষ হতে না হতে জামায়াতে ইসলামীর বিভিন্ন শ্রেনীর নেতৃৃবৃন্দ মীর কাশেম আলীর কবর জিয়ারত করতে আসেন। এ সময় সকলের কান্নায় ভেঙ্গে পড়েন এবং এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।

এর আগে মানিকগঞ্জের হরিরামপুরের নিজ গ্রাম চালায় রাত সাড়ে ৩টার সময় মীর কাশেম আলীর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। তবে প্রসাশনের তত্ত্বাবধানে এই জানাযায় পরিবারের সদস্য ও কিছু সংখ্যক স্থানীয় এলাকাবাসী ছাড়া সাধারন জনগন অংশ নিতে পারেনি।

 এসএ