যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারত সফরে তালিকার এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। গত এক বছরে ২১ শতাংশ বেশী বাংলাদেশী নাগরিক ভারত ভ্রমণ করেছে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজার।
পর্যটন মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২০১৬ সালে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭০ হাজার, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশী।
ভারত সফরের তালিকায় এক নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০১৬ সালে তাদেরকে ছাপিয়ে গেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র বা ব্রিটেন থেকেও ভারতে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে। তবে তা বাংলাদেশের চেয়ে কম। মার্কিন পর্যটক বেড়েছে ৮.২ শতাংশ আর ব্রিটেনের ১০.৪ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে ৪ লাখ ৮০ হাজার বাংলাদেশী ভারতে যান। আর ২০১৬ সালে ভারতে যান ওই সংখ্যার প্রায় তিনগুণ।
গত বছর প্রায় ৮০ লাখ ৯০ হাজার বিদেশী পর্যটক ভারত সফর করেন। এদের মধ্যে ১৫.৪৭ শতাংশই বাংলাদেশী। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে যাওয়া পর্যটকের হার যথাক্রমে ১৪.৭৪ ও ৯.৫১ শতাংশ।
এমবি





