ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ১৩ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে মোবাইল সিম বন্ধ করা হবে।

মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

তারানা হালিম বলেন, ‘যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করে তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্তভাবে সিম বন্ধ করা হবে।’

এআই