রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টি দোকান।
রোববার সকাল ৬টা ২২ মিনিটে কাঁচা বাজারে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয় এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
এএইচ





