করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ১৮৯ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৮ হাজার ৭৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ নয় হাজার ৩১৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৭৫৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।
শনিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৮ হাজার ৭৭২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মোট শনাক্ত ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার ২৩১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৬৯ হাজার ৪১১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৭৪১টি।
দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৬ দশমিক শূন্য ১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬০ শতাংশ।
এমবি





