৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০ টি ইউনয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীদের মাঝে আজ শুক্রবার দলীয় প্রতিক সহ অন্যান্য প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে।
এবার এ উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৩২৫ জন সদস্য ও ৭৬ জন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করছেন। ১০ টি ইউনয়নে দলীয় আওয়ামীলীগ প্রার্থী রয়েছেন ১০ জন, বিএনপি ৯ জন এবং সতন্ত্র প্রার্থী রয়েছেন ১৬ জন।
বেনাপোলের পুটখালী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিরাপত্তাজনিত কারনে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।
শার্শা উপজেলায় ১১ টি ইউনিয়নের মধ্যে আইনি জটিলতায় বেনাপোল ইউনিয়নে নির্বাচন না হওয়ার কারনে ১০ টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এবার শার্শা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০৬ টি কেন্দ্রে ২ লাখ ২০ হাজার ৫শ’৮০ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
এমবি





