রাজধানীর আজিমপুরে শাহ সাহেব মোড়ে স্বপ্ন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। ওই যুবকের বাম হাতের আঙুল ‍উড়ে গেছে। এ ছাড়া তার পায়ে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম মিঠু মিয়া (২০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, মিঠু মিয়া রাতে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা ককটেল ছুড়লে তিনি আহত হন।

এএইচ