রাজধানী ঢাকায় দুপুরের পর নামতে পারে বৃষ্টি। এছাড়াও সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাওসার পারভীন সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় রোদ ও বৃষ্টি দুটিই থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর নাগাদ নামতে পারে বৃষ্টি।

এছাড়া সারাদেশে এক নাগারে কোথাও হয়তো বৃষ্টি হবে না, কিন্তু সারাদিন বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৭৭ মি.মি.।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এরই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এইচএন