জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার বাস মালিকদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে এ ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই রুটে চলাচলকারী বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালায়।
লালবাগ জোনের সহকারী কমিশনার সালেহ মোহাম্মদ জানান, বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী পাঁচ থেকে সাতটি বাসে ভাঙচুর চালিয়ে আবার ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
এইচ ই





