মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধুর বাজার থেকে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ হারুনুর রশিদ নোমান (৩৪) নামে এক যুবককে আটক করেছে ডিবি।
সোমবার রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের ডিবি পুলিশের একটি দল সন্ধ্যা থেকে ওই এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ হারুনুর রশিদকে আটক করে। তিনি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দুলিঝুড়া গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।
সহকারী পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদার বলেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়েছে। তিনি র্দীঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএইচ





